[ [ [ পরীক্ষামূলক... ] ] ]

সোমবার, ১০ অক্টোবর, ২০১১

সামষ্টিক অর্থনীতির প্রায়োগিক দিক নিয়ে গবেষণার জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন দুইজন মার্কিনী

২০১১ সালের নোবেলজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে গত ৩ অক্টোবর, ২০১১ থেকে। প্রথমদিন ঘোষণা করা হয়েছে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম। ৪ অক্টোবর ঘোষণা করা হয়েছে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার প্রাপ্তদের নাম, ৫ অক্টোবর ঘোষণা করা হয়েছে রসায়ন শাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীর নাম, ৬ অক্টোবর ঘোষণা করা হয়েছে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম, ৭ অক্টোবর ঘোষণা করা হয়েছে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম এবং ১০ অক্টোবর ঘোষণা করা হলো অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম।

সামষ্টিক অর্থনীতির কার্যকারণের প্রায়োগিক দিক নিয়ে গবেষণার জন্য অর্থনীতিতে নোবেল পেলেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক টমাস সার্জেন্ট এবং প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক ক্রিস্টোফার সিমস।

৬৮ বছর বয়সী এই দুইজন মার্কিনী এমন একটি পদ্ধতির উদ্ভাবন করেছেন যার মাধ্যমে সুদের হারের অস্থায়ী বৃদ্ধি এবং কর হ্রাস অর্থনীতির প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির ওপর কীভাবে প্রভাব ফেলে- এরকম প্রশ্নের ব্যাখ্যা দেওয়া যায়।

সূত্রঃ ইন্টারনেট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন