তিনি আমেরিকায় জন্মেছেন- এটি প্রমাণ করতে পূর্ণাঙ্গ জন্মসনদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা আমেরিকায় জন্মাননি বলে রিপাবলিকানদের প্রচারের মুখে বুধবার হাওয়াইয়ে জন্মানোর প্রমাণপত্র প্রকাশ করলেন ওবামা। জন্মসনদটি ওবামার জন্ম সাল (১৯৬১) থেকে হাওয়াইয়ের একটি ভল্টে রক্ষিত ছিলো। সম্প্রতি বিরোধীদলীয় নেতা আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের মালিক ডোনাল্ড ট্রাম্প আবারো বিতর্কটি জনসমক্ষে আনায় পূর্ণাঙ্গ জন্মসনদ প্রকাশ করলেন ওবামা। ট্রাম্প ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন লাভের জন্য লড়বেন বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। সমালোচকদের অভিযোগের মুখে এর আগে ২০০৮ সালে একবার নিজের সংক্ষিপ্ত জন্মসনদ প্রকাশ করেন ওবামা। ওবামা পিতৃভূমি কেনিয়ায় জন্মেছেন এবং তার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই- এমন দাবি করেছিলেন সমালোচরা। সংক্ষিপ্ত ওই সনদে বলা হয়, ওবামা ১৯৬১ সালের ৪ অগাস্ট হাওয়াইয়ের হনলুলুতে জন্ম নেন। তার বাবা ছিলেন কেনিয়ান এবং মা ছিলেন কানসাসের।"সম্প্রতি বাজেট বিতর্কের সময় গণমাধ্যমের একটি অংশ বাজেটের চেয়ে এ বিষয়টিতে মনোযোগ দিয়েছে।"
বুধবার প্রকাশিত সনদটি আগে প্রকাশ করা প্রমাণপত্রের তথ্যকেই বিস্তারিত তুলে ধরেছে। নিজের জন্ম বিতর্ক নিয়ে বুধবার হোয়াইট হাউজে ওবামা বলেন, "এ অহেতুক বিতর্কের জন্য আমাদের সময় নেই।
আমাদের আরো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আমাদের অনেক বড় বড় সমস্যা রয়েছে এবং সেগুলোর সমাধান করতে পারবো বলে আমি আত্মবিশ্বাসী। আমরা সেগুলোর ওপর গুরুত্ব দিতে যাচ্ছি- এটার ওপর নয়।"পূর্ণাঙ্গ এই জন্মসনদও একদল লোকককে সন্তুষ্ট করতে পারবে না বলে মন্তব্য করেন ওবামা। সনদটি এ সময়ে প্রকাশের কারণ প্রসঙ্গে ওবামা বলেন, সম্প্রতি বাজেট বিতর্কের সময় গণমাধ্যমের একটি অংশ বাজেটের চেয়ে এ বিষয়টিতে মনোযোগ দিয়েছে। [সূত্রঃ এই সংবাদটি bdnews24.com থেকে হুবহু গংগৃহীত।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন